- প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ০৯:৫৯ এএম
গলাচিপা সরকারি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র জিপিএ-৫ পেয়েছে শাহরান আলী সাওবান
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজ থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে মো. শাহরান আলী সাওবান। এবারের এইচএসসি পরীক্ষায় গলাচিপা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে সে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী।
শাহরান আলী সাওবান গলাচিপা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়ার নাতি। তার বাবা মো. সোহাগ মিয়া গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কমিশনার।
পরিবারের এমন গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারাবাহিকতায় শাহরান আলী সাওবানের এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞান বিভাগের মতো প্রতিযোগিতামূলক বিভাগে জিপিএ-৫ অর্জন করে শাহরান তার মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছে। তার এই সাফল্যে ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
শাহরান আলী সাওবানের এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক...
-
তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অর্থ ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পোদ্যোক্তা ও...
-
দেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর পেছনে টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, প্রশাসনিক ব্যর্থতা এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি স্বপ্ন, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি অদম্য ভালোবাসা মানুষকে পৌঁছে দিতে পারে সাফল্যের নতুন শিখরে। তারই এক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!