- প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০১ পিএম
ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস দিলেন নবনির্বাচিত এমপি নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ভোটাধিকার প্রয়োগ করতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিজ এলাকায় আসা কর্মজীবী ভোটারদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার ভাড়াকৃত লঞ্চ। নির্ধারিত সূচি অনুযায়ী ‘রয়েল ক্রুজ–২’ নামের লঞ্চটি বিকেল ৪টার পর গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করবে। পর্যায়ক্রমে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রী উঠিয়ে লঞ্চটি চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে গ্রামে ফেরা বহু কর্মজীবী মানুষ ভোট শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া এবং অনিরাপদ যাত্রার মতো নানা ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে নিম্নআয়ের চাকরিজীবী ও শ্রমজীবী ভোটারদের জন্য বিষয়টি বড় চাপ হয়ে দাঁড়ায়। এসব দুর্ভোগ বিবেচনায় নিয়েই নবনির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, নির্বাচনের পর সাধারণ মানুষের যাতায়াত সংকট নিরসনে এমন উদ্যোগ বিরল। ফলে ঢাকাগামী কর্মজীবী মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, গলাচিপা–দশমিনার মানুষ তাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মরত ভোটাররা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারেন—এটাই তাদের মূল লক্ষ্য। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!