- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ০৯:১৫ পিএম
ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ ৩ জনকে আটক করেছে নৌবাহিনী
মোঃ সাইফুল ইসলাম আকাশ,ভোলা:
বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভোলা জেলা নৌবাহিনী সূত্রে জানা গেছে,আজ শনিবার (০৯-০৮-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ ভোলা সদরস্থ মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে কল্যাণী ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়া জাল/নকল ব্যান্ডরোল সম্বলিত ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্রান্ডের
৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়। অভিযানদ্বয়ে জব্দ কৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৭,৩১,৮০০ টাকা (টাকা সাত লক্ষ একত্রিশ হাজার আটশত মাত্র)। এছাড়াও, অবৈধ সিগারেট মজুদ এবং বাজারজাতকরণের দায়ে ৩ জনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে জব্দকৃত সিগারেটসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
জাতীয় রাজস্ব রক্ষায় নৌবাহিনীর এরূপ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে। উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!