- প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ১০:৪৮ এএম
ভোলায় শিশু সুরক্ষায় কমিউনিটি পর্যায়ে প্রতিক্রিয়া ও জবাবদিহিতা ব্যবস্থা শক্তিশালীকরণ" বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি।
ভোলায় শিশু সুরক্ষায় কমিউনিটি পর্যায়ে প্রতিক্রিয়া ও জবাবদিহিতা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) ভোলা জেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস। সভাটি পরিচালিত হয় আভাসের স্পেস টু লিড (Space to Lead) প্রকল্পের আওতায় এবং এতে কারিগরি সহযোগিতা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সহিংসতা ও শোষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিযোগ গ্রহণ ও প্রতিকারের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আভাসের প্রজেক্ট অফিসার মো. আবসার হোসেন এর সঞ্চালনায় সেমিনার আরো উপস্থিত ছিলেন ব্যাংকেরহাট কলেজের প্রভাষক মো.জহিরুল ইসলাম ইভান তালুকদার, ভোলা থানার এসআই মোসাম্মত সুলতানা বেগম,পশ্চিম ইলিশা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হারুন উর রশীদ,পরানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া হক।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। তারা শিশু সুরক্ষার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, কমিউনিটি পর্যায়ে প্রতিক্রিয়া ব্যবস্থার সীমাবদ্ধতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার উপায় নিয়ে মতামত তুলে ধরেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার, বরগুনা :ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের চরম সংকট এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে বরগুনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর...
-
মোঃমামুনহাওলাদার শিমুলজিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ...
-
নিজস্ব প্রতিবেদক: ভুয়া তথ্য দিয়ে সরকারিভাবে বরাদ্দকৃত এতিমখানার টাকা ও মাদ্রাসা উন্নয়নের নামে বিদেশ থেকে আসা অনুদানের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!