শিরোনামঃ

ভোলায় অপরাধীদের গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ


ভোলা প্রতিনিধি। 


ভোলায় অপরাধীদের গ্রেপ্তার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে  ভোলা সদরের দক্ষিন দিঘলদী ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


শত শত নারী পুরুষ একত্রিত হয়ে এ মানবন্ধনে স্বতঃস্ফুত অংশগ্রহন করেন। এ সময় তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।


বক্তারা বলেন, এলাকার জাকির ও ফকরুল সহ স্থানীয় কয়েকটি চক্র ৫ আগস্টের পর থেকে পুরো এলাকায় চাদাঁবাজি, চুরি,ভূমিদস্যু, ডাকাতিসহ সন্ত্রাসি কার্যক্রম চালিয়ে আসছিলো। এতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। গত কয়েকদিন আগে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের চাঁদার জন্য ভয়বিতি প্রকাশ করেন। 


এরই ধারাবাহিকতায় নির্বাচনের পরের দিন (১৩ ফেব্রুয়ারি) বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় জাকির ও ফকরুলের নেতৃত্বে কয়েকটি চক্র। এতে মানুষ চরমভাবে  আতংকিত  হয়ে পড়েন। তাই জাকির ও ফকরুল গংদের বিচারের দাবীতে  ক্ষোভে ফুসে উঠেন এলাকাবাসী। 


সোমবার বিকালে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একত্রিত হয়েছে  শান্তিরহাট বাজার ব্রীজ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে  বিক্ষোভ মিছিল করেন। তারা অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবী জানান আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। 

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?