- প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২ পিএম
ভোলায় নৌ বাহিনীর বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নৌ বাহিনীর বিশেষ অভিযানে ঝিনাইদহ থেকে পাচারের উদ্দেশ্যে বোরহানউদ্দিনে নিয়ে আসা নিখোঁজ শিশু রিয়াদ হোসেন (১২) কে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফারুকের বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।
নৌ কন্টিনজেন্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু এলাকা থেকে গত মাসে রিয়াদ নামে ওই শিশুটি পাচারের উদ্দেশ্যে বিক্রি হয়ে যায়। নিখোঁজ থাকা অবস্থায় পরিবারের সদস্যদের খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারে শিশু রিয়াদ হোসেনের চাচা সুমন আলী তাকে সাথে করে বিক্রির উদ্দেশ্যে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নিয়ে আসে।
সুমন আলী,শিশু রিয়াদের পরিবারকে জানায় ভোলায় আসার পরে বোরহানউদ্দিন পৌর বাজারের নুর মার্কেট এলাকা থেকে রিয়াদ হারিয়ে গেছে। এ সংবাদ পাওয়ার পর পরিবারের সদস্যরা রিয়াদ কে খুজতে হরিনাকুন্ডু এলাকা থেকে বোরহানউদ্দিনে চলে আসে এবং আশেপাশের এলাকাগুলোতে খোঁজাখুজি করে শিশু রিয়াদ কে না পেয়ে পরিবারের সদস্যরা একদিন পর সুমন কে সাথে নিয়ে ঝিনাইদহে ফিরে যান। এরপর শিশুটির পরিবার হরিনাকুন্ডু থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। কিছুদিন পর শিশু রিয়াদের সন্ধানের লক্ষ্যে তার নিকট আত্মীয়-স্বজন আবারো ভোলার বোরহানউদ্দিনে আসে।এরপর তারা জানতে পারে অভিযুক্ত সুমন শিশু রিয়াদ কে সাথে নিয়ে দেউলা ইউনিয়নের মজম বাজার এলাকায় ঝর্ণা (হিজরার) বাসায় অবস্থান করেছে।
শিশু রিয়াদের স্বজনরা বিষয়টি বাংলাদেশ নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট কে জানালে নৌ বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ঝর্ণা (হিজড়ার) এলাকায় লেঃ কমান্ডার আহমেদ অনাবিল (এল), বিএন-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কিন্তুু তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট আজ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানা এলাকা হতে পাচারের উদ্দেশ্যে নিখোঁজ শিশু রিয়াদ হোসেন কে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত মোঃ ফারুক এর বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুটিকে পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এর উপস্থিতিতে প্রয়োজনীয় মুচলেকা গ্রহণপূর্বক নিকট আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের নদীনির্ভর জলেভাসা মান্তা জনগোষ্ঠীকে সরকারি মূলধারার সেবায় যুক্ত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল দক্ষতা ও...
-
তারুণ্যের দক্ষতা, উদ্ভাবন ও কর্মসংস্থানের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বরিশালে অনুষ্ঠিত "তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ" শীর্ষক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রাক-বাছাই পরীক্ষা নিয়ে নানা অনিয়মের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!