- প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫১ পিএম
ভোলার চরফ্যাশনে ভোটের মাঠে সহিংসতা বন্ধ,গণভোটে এসপি’র ব্রিফিং
কামরুল সিকদার, ভোলা প্রতিনিধি॥
প্রিজাডিং, পোলিং ও ভোটারদের নিরাপত্তা দিতে ভোলা-৪আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টা টিবি স্কুল মাঠে জেলা পুলিশ কৃর্তৃক আয়োজিত এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার(এসপি) শহিদুল্লাহ কাওসার বলেন পুলিশ, নৌ-বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, মোবাইল টিম, স্টাকিং ও স্টাইন ফোর্স নিরাপত্তা দিতে বদ্ধ পরিকর এসব বাহিনী।পুলিশ সুপার কাওসার পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্যে করে বলেন, কাদে কাদ মিলিয়ে কাজ করতে হবে। আমাদেকে সর্বাত্মক সহযোগিতা করবে দেশ প্রেমিক নৌ-বাহিনী, র্যাব, কোস্টগার্ড ও বিজিবি,নেভী,আনসার, গ্রাম পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। ভয়ভিত্তির উর্ধে থেকে ভোটারা ভোট দিবে ভোটের মাঠে কোন সহিংসতা চলবে না। সমতার ভিত্তিতে দেশ চলবে মানুষের মধ্যে কোন ভেদাভেদ চলবে না। পছন্দের প্রার্থীকে ভোটারেরা ভোট দিবে। কেন্দ্রে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা এবং গোপন ক্যামেরা থাকছে।
ভোটের পরেও মাঠে সহিংসতা এড়াতে টহলে থাকবে পুলিশ,কেউ অপরাধ করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আসতে হবে।
ওই সময় সহকারী রিটানিং কর্মকর্তা ইউএনও মোঃ লোকমান হোসেন, নৌ-কমান্ডার লেপ্টনেন্ট মুকতাদি প্রশাসনের বিভিন্ন দপ্তওে কর্মকর্তা বৃন্দসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!