- প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ০৪:২১ পিএম
ভিক্ষায় চলে অসহায় বৃদ্ধার সংসার, সহায়তার আশ্বাস দিলেন ইউএনও
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে ভিক্ষাবৃত্তি করে চার সদস্যের সংসার চালানো অসহায় বৃদ্ধা কুলসুম বেগমের (৬৬) পাশে দাড়িয়েছেন উপজেলা প্রশাসন। সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় বৃদ্ধার সংগ্রামী জীবনের গল্প শুনে ছুটির দিন শনিবার রাতেই ওই বৃদ্ধার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান ইউএনও মো. ইব্রাহীম। এসময় তিনি পরিবারটিকে সহায়তার আশ্বাস প্রদান করেন।
পরিবেশকর্মী সৈয়দ মাজারুল ইসলাম রুবেল ও সংবাদকর্মী আহাদ তালুকদার জানান, উপজেলার বার্থী ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম ধানডোবা গ্রামের বৃদ্ধা কুলসুম বেগম দীর্ঘ বছর পূর্বে স্বামীকে হারিয়েছেন। স্বামী দলিল উদ্দিন হাওলাদারের মৃত্যুর পর তার একমাত্র ছেলে দিনমজুর মোস্তফা হাওলাদার (৪২) আয়ে সংসার চালাতো। সংসারে অভাবের কারনে মোস্তফার অবুঝ ছেলে-মেয়েকে রেখে ৭ বছর পূর্বে মোস্তফাকে ছেড়ে অন্যত্র চলে যায় তার স্ত্রী। গত ছয়মাস পূর্বে দিনমজুর মোস্তফা কিডনি রোগে আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে পরলে পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে বৃদ্ধা কুলসুমের ওপর। এরপরই বৃদ্ধা কুলসুম বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছেন। তারা আরো জানিয়েছেন, পুরো বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে নিয়ে আসার পর তিনি (ইউএনও) পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
বৃদ্ধা কুলসুম কান্নাজড়িত কন্ঠে বলেন, ভিক্ষাবৃত্তি করে যা পাই তা দিয়ে সংসার পরিচালনা করি। অর্থাভাবে অসুস্থ ছেলের চিকিৎসা করাতে পারছিনা। এমনকি নাতী-নাতনীর স্কুলে যাওয়া বন্ধের পথে। ছেলের চিকিৎসা সহায়তার জন্য তিনি সমাজের বৃত্তবানদের সহায়তা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে পরিবারটিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ওই বৃদ্ধা যাতে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতে বাধ্য না হয়, সে জন্য পরিবারটিকে সহায়তা প্রদান করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!