- প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১০:০০ পিএম
ভিজিট-কমিশন ও দালালমুক্ত চিকিৎসাসেবার দাবি ডা. মোহাম্মদ রেজাউল করিমের
নিজস্ব প্রতিবেদক
রোগীদের স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়ার কারণে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চিকিৎসক ডা. মোহাম্মদ রেজাউল করিম। তিনি দাবি করেন, রোগীদের ভিজিট ফ্রি, ওষুধে ২০ শতাংশ ছাড় এবং বিভিন্ন পরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে চিকিৎসাসেবা প্রদান করছেন তিনি।
রোববার (১৭ মে) এক বক্তব্যে ডা. রেজাউল করিম বলেন, বর্তমানে অনেক ক্লিনিক ও হাসপাতাল কমিশনভিত্তিক রোগী সংগ্রহের ওপর নির্ভরশীল। বিভিন্ন দালাল, গ্রাম ডাক্তার ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে রোগী এনে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। তবে তিনি এ ধরনের পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানান।
তিনি বলেন, “আমরা কোনো দালাল বা কমিশনের মাধ্যমে রোগী ভর্তি করাই না। যারা এখানে চিকিৎসা নিতে আসেন, তারা সুস্থ হয়ে অন্যদের পরামর্শ দেন। সেটাই অনেকের সহ্য হচ্ছে না। এজন্য একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
ডা. রেজাউল করিম আরও বলেন, কিছু ব্যক্তি শুধুমাত্র কমিশনের আশায় রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে থাকেন। তিনি দাবি করেন, “আমি কাউকে কোনো পার্সেন্টেজ দিই না। তাই তারা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। অথচ আমার একমাত্র লক্ষ্য রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া এবং তাদের চিকিৎসা ব্যয় কমানো।”
তিনি জানান, তার হাসপাতাল রোগীদের আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করে এবং স্বল্প খরচে উন্নত সেবা নিশ্চিত করতে কাজ করছে। “আমি চাই রোগী যেন সঠিক চিকিৎসা পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে,” বলেন তিনি।
এ সময় নিজের শিক্ষাগত যোগ্যতা ও চিকিৎসা সনদ নিয়েও বক্তব্য দেন ডা. রেজাউল করিম। তিনি অভিযোগ করেন, একটি মহল তার এমবিবিএস সার্টিফিকেট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি বলেন, “আমার সার্টিফিকেট কমপ্লিমেন্টারি মেডিসিনের ওপর। আমি এলোপ্যাথিক ওষুধ লিখি না। ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন (এনএমএ) থেকে প্রাপ্ত নিবন্ধনের আওতায় আমি কমপ্লিমেন্টারি মেডিসিনের চিকিৎসা দিয়ে থাকি। তাই আমি বিএমডিসির রেজিস্ট্রেশন নিইনি।”
সবশেষে তিনি বলেন, “যারা আমাকে নিয়ে অপপ্রচার করছেন, তারা আগে আইন ও নিয়মকানুন জেনে নিন। আমি নিয়ম মেনেই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।”
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!