শিরোনামঃ

ভাষা সৈনিক চত্বরে ভাষা  শহীদদের প্রতি বিনম্র  শ্রদ্ধা


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার সর্বস্তরের মানুষ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুবের জন্মভূমি গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে প্রথম ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার, গৌরনদী পৌরসভা, গৌরনদী মডেল থানা, গৌরনদী হাইওয়ে থানা, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে শনিবার সকালে উপজেলার লাখেরাজ কসবায় শায়িত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত এবং তার বাড়ির সামনের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?