- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৫ এএম
ভাঙ্গারির দোকানে বিনামূল্যের সরকারি বই ক্রয়-বিক্রয়
নিজস্ব প্রতিবেদক:
কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বরিশালের গৌরনদীতে বিনামূল্যে বিতরণের সরকারী পাঠ্যপুস্তক ভাঙ্গারির দোকানে ক্রয়-বিক্রয়ের অভিযোগ উঠেছে। আইন কানুন না মেনে দীর্ঘদিন যাবত সরকারি বই ক্রয়-বিক্রয় করে আসলেও এবিষয়ে প্রশাসনের নিরবতায় আরো বেপরোয়া হয়ে উঠেছে সরকারি বই ক্রয়-বিক্রয়কারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বেজগাতি বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পাশে ভাঙ্গারি ব্যবসায়ী মামুন শিকদারের গোডাউনে বিপুল পরিমাণ সরকারি বই আছে এমন সংবাদে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ভাঙ্গারির গোডাউনে চলতি ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ক্রয় ও মজুতের সত্যতা পাওয়া যায়। এসময় আলামত হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষের কিছু সরকারি বই নিয়ে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন-বেজগাতি বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পাশে ভাঙ্গারি ব্যবসায়ি মামুন শিকদার দীর্ঘদিন যাবত সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। রোববার সন্ধ্যায় তার দোকানে নতুন সরকারি বই প্রকাশ্যে ক্রয়-বিক্রয়ের বিষয়টি দেখে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উপস্থিত একাধিক সংবাদকর্মী ছবি ও ভিডিও ধারণ করেন। এসময় ভাঙ্গারি ব্যবসায়ী মামুন শিকদার ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের দেখে নেয়ার হুমকি দেন। পরবর্তীতে ভিডিও ধারনকারী সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলেও ভাঙ্গারি ব্যবসায়ী মামুনকে রক্ষায় কথিত এক সাংবাদিক বিষয়টি ধামাচাপা দিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এবিষয়ে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ী মামুন শিকদার বলেন- আমি পুরনো বই ক্রয়ের করেছি। কাউকে হুমকি দেইনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন-বিষয়টি মোবাইল কোর্টের আওতাধীন না হওয়ায় তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!