- প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম
উচ্ছেদ ও পুনঃখনন, হারানো নাব্যতা ফিরছে গলাচিপার রতনদী খালে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
একসময় রতনদী খাল ছিল গলাচিপার জনপদের প্রাণ। ভোর হলেই সারি সারি নৌকা ভিড়ত ঘাটে, ট্রলার আসত বিভিন্ন অঞ্চল থেকে মালামাল নিয়ে, চলত যাত্রী পরিবহন। খালের স্বচ্ছ পানিতে স্নান করত শিশুরা, গৃহস্থালির কাজ সারতেন নারীরা। সেই ঐতিহ্যবাহী রতনদী খাল আজ আবার জেগে উঠছে। উচ্ছেদ ও পুনঃখননের উদ্যোগে বদলে যাচ্ছে দৃশ্যপট। গলাচিপা পৌর এলাকার খেয়াঘাট থেকে কলেজপাড়া পর্যন্ত খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।
সরেজমিন ঘুরে দেখা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দখল করে গড়ে তোলা দোকানঘর, টিনশেড ও অন্যান্য স্থাপনা অপসারণ করা শুরু হয়েছে। বহুদিনের দখলদারিত্বের অবসানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।
ঠিকাদার সূত্রে জানা গেছে, গলাচিপা-উলানিয়া সংযোগে প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সরকারের চলমান খাল খনন কর্মসূচির আওতায় ধাপে ধাপে পুরো খাল পুনরুদ্ধার করা হবে। ইতোমধ্যে থানাসংলগ্ন এলাকায় দুই কপাটবিশিষ্ট একটি স্লুইসগেট নির্মাণ শেষ পর্যায়ে। খাল খননকাজের প্রায় ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে। উচ্ছেদ কার্যক্রম শেষ হলে দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা খালপাড়কে দেবে নতুন নান্দনিকতা।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খালের দুই পাড় দখল করে গড়ে ওঠে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। ময়লা-আবর্জনা ফেলা, অপরিকল্পিত ভরাট ও রক্ষণাবেক্ষণের অভাবে নাব্যতা হারায় খালটি। বর্ষা এলেই পৌর এলাকায় সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা। কালের পরিক্রমায় বন্ধ হয়ে যায় নৌচলাচল, হারিয়ে গেছে খালের ঐতিহ্য।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!