- প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭ পিএম
টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীসহ ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক বিএনপির কর্মীসহ ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতে ও শিবির কর্মীদের বিরুদ্ধে।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামে এঘটনা ঘটে।
এ হামলায় আহত দেলোয়ার শেখ (৩৮) বিএনপি কর্মী। তার স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখসহ মোট ৫ জন আহত হন। তার মধ্যে তিনজকেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল মোল্লা (২৮) জামাত কর্মী ও দিন ইসলাম মোল্লা (২৫) শিবির কর্মী বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। জিয়ারুল মোল্লা সরদারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ও দ্বীন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে।
চিকিৎসাধীন বিএনপি কর্মী দেলোয়ার শেখের অভিযোগ, সরদারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জিয়ারুল ও জামসেদ মোল্লার দুই ছেলে নুর ইসলাম ও দ্বীন ইসলাম জামাত শিবিরের রাজনীতি করে। আর আমরা বিএনপির রাজনীতি করি। নির্বাচনের আগে ওদের বাড়িতে একাধিকবার ভোট চাইতে গেলে তারা বিভিন্ন খারাপ কথা বলে ও ভোট না চাইতে আসার জন্য হুমকি দেয়। তারপর থেকে আমাদের দেখলেই খারাপ কথা বলে।
নির্বাচন পরবর্তী রবিবার বিকালে রাস্তায় গেলে জিয়ারুল, দ্বীন ইসলামসহ সিদ্দিক মোল্লার আরো তিন ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর হামলা করে এবং মাথায় কোপ দেয়। তখন আমার স্ত্রী, ভাতিজা ও বেড়াতে আসা মেহমান দুইজন ঠেকাতে আসলে তাদের উপর হামলা করে। তখন তাদের চিৎকারের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা তাদের কঠোর বিচার চাই।
আহত দেলোয়ারের স্ত্রী আমেনা বেগম বলেন, আমরা বিএনপি করি জন্য জামায়াতের লোকজন আমার স্বামীকে কুপিয়ে আহত করেছে। আমরা ঠেকাতে গেলে আমাদের উপরও হামলা করে। এবারের সংসদ নির্বাচনে তারা জামায়াতের এজেন্ট ছিল। আমরা তাদের কঠোর বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত জিয়ারুল মোল্লা ও দ্বীন ইসলাম মোল্লার বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা কল গ্রহণ করেনি।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনা শোনার পরে সরজমিনে পুলিশ তদন্ত করতে গিয়েছে। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ...
-
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় রহস্যজনক ভাবে এক কিশোরকে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!