- প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৪৭ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে অবহিতকরণ সভা রাঙ্গাবালীতে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবহিতকরণ সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকদের সচেতন অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে। প্রত্যেক ভোটারের দায়িত্ব রয়েছে বিষয়গুলো ভালোভাবে বুঝে মতামত প্রদান করা।
জেলা প্রশাসক আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবি সাধারণ মানুষের হাতেই। তাই গণভোট ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে- সে বিষয়ে মতামত জানানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে এই গণভোটের মাধ্যমে।
সভায় নির্বাচন ও গণভোটের নিয়ম-কানুন, এর গুরুত্ব এবং নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন রাঙ্গাবালী থানার পরিদর্শক সিরাজুল ইসলাম, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছারসহ অন্যান্যরা।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!