- প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৩ এএম
তরুন উদ্ভাবক ইরানের তাক লাগানো আবিস্কার
হাসান মাহমুদ:
রোবট, অগ্নি ডিভাইস উদ্ভাবনের পর এবার মেট্রোরেল বিয়ারিং প্যাড সেফটি মনিটরিং সিস্টেম নামের তাক লাগানো এক সিস্টেম তৈরি করেছেন তরুন উদ্ভাবন ইরান সরদার।তরুন উদ্ভাবক ইরান বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (CIS) বিভাগে অধ্যয়নরত।
তরুন উদ্ভাবক ইরান বলেন, গত ২৬ অক্টোবর ফার্মগেট এলাকায় মেট্রোরেল ভায়াডাক্টের পিলার নম্বর ৪৩৩ থেকে একটি বিয়ারিং প্যাড সরে পড়ে। সেটি ফুটপাথে চলমান পথচারী আবুল কালাম আজাদ (৩৫)–এর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ সুরক্ষার জন্য এবং নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পিলার ও বিয়ারিং অংশে একাধিক সিসি ক্যামেরা স্থাপন করে। তবে শুধুমাত্র ক্যামেরা নজরদারি ব্যবস্থা এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে যথেষ্ট নয়-কারণ ক্যামেরা কেবল ঘটনার পর পর্যবেক্ষণ করতে পারে, তা প্রতিরোধ করতে পারে না।
এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় পিলার নম্বর ৪৩০–এ একটি বিয়ারিং প্যাড সরে পড়ে। যদিও তখন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবুও মেট্রোরেল পরিচালনা প্রায় ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল, যা রাজধানীর যাত্রীসেবায় মারাত্মক ব্যাঘাত ঘটায়। বিষয়টি অনুধাবন করে এর থেকে উত্তোরণের নিজ উদ্যোগে কাজ শুরু করি।অতিসম্প্রীতি ১০ দিনের প্রচেষ্টা চালিয়ে মেট্রোরেল বিয়ারিং প্যাড সেফটি মনিটরিং সিস্টেম উদ্ভাবন করতে সক্ষম হই।
সমস্যার বিশ্লেষণ করে ইরান বলেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাডগুলি মূলত রেল লাইনের উপরের স্ট্রাকচারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। দীর্ঘ সময়ের ব্যবহারে বা অতিরিক্ত কম্পনের ফলে এই বিয়ারিং প্যাডগুলো ঢিলে হয়ে যেতে পারে বা সরে যেতে পারে। এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমানে এই সরে যাওয়ার ঘটনা রিয়েল-টাইমে শনাক্ত করার কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। আমি যেই সিস্টেমটি উদ্ভাবন করেছি সেটা স্বয়ংক্রিয়ভাবে বিয়ারিং প্যাডের অবস্থান পর্যবেক্ষণ করবে এবং কোনো প্যাড সরে গেলে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা দেবে।
কাজের পদ্ধতিঃ প্রতিটি মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাডে সাথে সেন্সর লাগানো থাকবে। যখন কোনো কারণে কম্পনের ফলে বিয়ারিং প্যাড সরে আসবে, তখন সেন্সর তা শনাক্ত করবে। সেন্সর থেকে সিগন্যাল কন্ট্রোল ইউনিটে যাবে, যেখানে একটি ডিসপ্লে থাকবে। ডিসপ্লেতে সঙ্গে সঙ্গে দেখাবে কোন নাম্বার পিলারের বিয়ারিং প্যাড সরে গেছে। একই সঙ্গে রেড সিগন্যাল জ্বলে উঠবে এবং অ্যালার্ম বেজে উঠবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এই সমস্ত তথ্য কন্ট্রোল রুমে বসেই রিয়েল-টাইমে দেখা যাবে।
সিস্টেমের সুবিধাঃ দুর্ঘটনা ঘটার আগেই সমস্যা শনাক্ত করা যাবে। কম সময়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, ফলে প্রাণহানি রোধ করা যাবে। সিস্টেমটি খরচে খুবই সাশ্রয়ী এবং সহজে স্থাপনযোগ্য। বিদ্যমান অবকাঠামোর সাথে সহজে একীভূত করা যাবে। রক্ষণাবেক্ষণের খরচ ও সময় অনেক কম লাগবে।
নিজের উদ্ভাবনকে মেট্রোরেলের জন্য একটি আধুনিক, কার্যকর ও স্বল্প ব্যয়বহুল নিরাপত্তা ব্যবস্থা জানিয়ে ইরান বলেন, এটি ব্যবহার করলে মেট্রোরেল কর্তৃপক্ষ দূর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমাতে পারবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে। নগর পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের প্রযুক্তি অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।
নিজের উদ্ভাবনের বিষয়ে সরকারি কোন পৃষ্ঠপোষকতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমি যতগুলো প্রযুক্তি তৈরি করেছি তা নিজের অর্থায়নে তৈরি করেছি। এক্ষেত্রে সরকারি-বেসরকারি কোন সহযোগিতা পাইনি।সরকারী পৃষ্ঠপোষকতা পেলে আরো নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে পারবো। যা দেশের উন্নয়নে কাজে লাগবে।
এই বিভাগের আরো খবর
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা...
-
ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি ঃ ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন ১ নং চাড়াখালী ওয়ার্ড । এলজি,ই,ডি ব্রিজের উপর ও রাস্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!