- প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩১ পিএম
ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত
ষ্টাফ রিপোর্টার, বরিশাল
ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে মহাসড়কে চলাচলরত মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক নিহত ও সাতজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়ার আকন বাড়ির সামনে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল ফিরছিলেন বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস। পথিমধ্যে মহাসড়কের মাহিলাড়া আকন বাড়ির সামনে পৌঁছলে বিপরিতদিক থেকে আসা ইটের খোঁয়া বোঝাই একটি বড় ট্রলির সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে অ্যাম্বুলেন্সের সামনে অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম (৩৫) নিহত হন। এছাড়াও অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ গুরুত্বর আহত হয়।
ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ ও নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ###
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!