- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ০৭:৩৫ পিএম
ট্রলার ডুবির ১০ দিন পর নিখোঁজের নিখোঁজ ৪ জেলের মধ্যে দুজনের ভাসমান লাশ উদ্ধার
।
হিজলা প্রতিনিধি।। নিখোঁজের ১০ দিন পর মেঘনা নদী থেকে দুজন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে বরিশালের হিজলা উপজেলার গবিন্দপুরসংলগ্ন মেঘনার লালবয়া এলাকা থেকে স্বজনরা লাশ দুটি উদ্ধার করেন। ট্রলার ডুবির ঘটনায় এখনও দুজন জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পায়নি প্রশাসন।উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হিজলার পালপাড়া গ্রামের সাগর মীরের ছেলে শাহীন মীর (২০) এবং বাথুয়া গ্রামের কাদের শিকদারের ছেলে আরিফ শিকদার (১৯)। এখনও নিখোঁজ রয়েছেন পালপাড়া গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে নয়ন বেপারী (১৯) ও একই গ্রামের মনির শিকদারের ছেলে শাহীন শিকদার (২০)। স্থানীয় প্রশাসন ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত ১০ জানুয়ারি দিনগত রাত সাড়ে চারটার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচরসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় নোঙর করা ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা পাঁচ জেলের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি চারজন নিখোঁজ হন।ট্রলারে থাকা জেলে শামিম হোসেন দিদার (২৫) জানান, রাতে জাল পেতে নোঙর করা ট্রলারে সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ ট্রলারটি কেঁপে ওঠে এবং সবাই নদীতে পড়ে যান। তিনি অন্য জেলেদের সহায়তায় তীরে উঠতে পারলেও চারজন আর উঠতে পারেননি। তাঁর ধারণা, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যেতে পারে। হিজলা নৌ-পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র বলেন, নিখোঁজ চার জেলেকে উদ্ধারে কয়েক দিন অভিযান চালানো হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ ভেসে ওঠে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার জানান, ঘটনার পরপরই নৌ-পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। কয়েক দিন অভিযান চালানো হলেও নিখোঁজ দুজনের এখনও কোনো সন্ধান মেলেনি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ দেশব্যাপী আলোচিত বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রীর মিড ডে মিলের রুটির মধ্যে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!