- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৭ পিএম
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক নাসিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কুলসুম বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি পিঙ্গলিয়া গ্রামে মেয়ে জামাতা হাবি মোল্লার বাড়িতে বসবাস করতেন।
ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক নাসিমুল হক জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া কমোডার ১০৩ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা কুলসুম বেগম ঘটনাস্থলে মারা যান।
পরে খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
-
নারীদের সরকারি সুযোগ-সুবিধা, আইনি অধিকার, নির্যাতনের শিকার হলে করণীয় এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’।বৃহস্পতিবার...
-
জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।বুধবার (০২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!