- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৩ পিএম
টিফিনের টাকা বাঁচিয়ে ছিন্নমূল শিশুদের শীত উপহার
কুমিল্লা প্রতিনিধি :
টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শীতবস্ত্র উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। এতে শীতের শুরুতে হাসি ফুটেছে অসহায় শিশুদের মুখে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা রেল স্টেশনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনটি জানিয়েছে, শীত মৌসুমে দেশজুড়ে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
সংগঠনের সদস্যরা জানান, লাল সবুজ উন্নয়ন সংঘের সব সদস্যই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র উপহার দিচ্ছেন। আগামী এক মাসে ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে দেশের ১০টি জেলায় প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে শীতবস্ত্র উপহার দেওয়ার লক্ষ্য রয়েছে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, “গত সাড়ে ১৪ বছর ধরে আমরা টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং শীতবস্ত্র উপহার দিয়ে আসছি। সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠক ও সমাজসেবক হাসান ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, প্রথম আলো কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান, আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ মেডিকেল অফিসার ডাঃ রবিউল হোসেন পাটোয়ারী, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, কুমিল্লা মহনাগর শাখার সভাপতি মোঃ রাজু, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সাংগঠনিক সম্পাদক রিফাত ও সংগঠনের অন্যান্য সদস্যরা।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!