- প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১০:২৬ পিএম
তালতলীতে জেলেদের চাল আত্মসাতের প্রতিবাদে চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার দুই শতাধিক জেলে ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তার জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করাইবাড়িয়া ইউনিয়নে জেলে প্রতি মাসে ৪০ কেজি হারে ৮৩৬ জেলে কার্ডের অনুকূলে ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে বরাদ্দকৃত চাল কড়ইবাড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু উত্তোলন করে ৭৬৫ জন জেলের মধ্যে ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করা হয়। আর অবশিষ্ট ৭১ জেলে কার্ডের অনুকূলে বরাদ্দকৃত ৫ টন ৬৮০ কেজি চাল তিনি আত্মসাৎ করেছেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দূর্নীতির বিচার করতে হবে এবং আত্মসাৎকৃত চাল উদ্ধার করতে হবে।”
বক্তারা আরও বলেন, “অবিলম্বে প্যানেল চেয়ারম্যানকে অপসারণ এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।”
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, ফয়সাল সিকদার প্রমুখ।###তাং২৪-০৪-২০২৬ইং
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!