- প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪২ পিএম
টাইফয়েড ভ্যাক্সিনেশন সমন্বয় সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥ জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফে’র সহযোগিতায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান। মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) কর্মকর্তা ফিরোজ আলমের সঞ্চালনায় ক্যাম্পেইন সংক্রান্ত স্লাইড উপস্থাপন করেন ডা. প্লাবন হালদার।
সভা সূত্রে জানা গেছে, টাইফয়েড জ্বর থেকে রক্ষায় ১২ অক্টোবর থেকে ১৮ দিন পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এরমধ্যে প্রথম ১০ দিন স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান করা হবে। বাকি আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!