- প্রকাশিত: ১০ মে ২০২৬ ১১:৩৮ পিএম
শ্যালকের বউকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার
রিয়াজুল হক সাগর, রংপুর।
কাউনিয়ায় ছোট স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে ননদের স্বামীকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে হারাগাছ মেট্রো থানা পুলিশ। ভুক্তভোগী নারী নন্দিয়ার স্বামীর বিরুদ্ধে শনিবার হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করেন।
গ্রেফতার ননদের স্বামীর নাম মোঃ সজল মিয়া (৩২) রবিবার (১০ মে) তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। অভিযুক্ত সজল মিয়া, উপজেলার হারাগাছ পৌর শহরের পাঠানটারী এলাকার মৃত মাহফুজার রহমানের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ০৫ মে মঙ্গলবার সন্ধার দিকে বাড়িতে কেউ না থাকায় সজল মিয়া বাড়ীতে ঢুকে ওই নারীকে ধর্ষনের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগ, তার স্বামী ঢাকায় একটি কারখানায় চাকুরী করেন। তিনি তিন সন্তান ও শ্বাশুরীকে নিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করেন। ঘটনার দিন তার শ্বাশুরী পাঠানটারী এলাকায় মেয়ের বাড়ীতে অবস্থান করছিল। আর এই সুযোগে সন্ধার কিছু আগে ননদের স্বামী সজল তার বাড়ীতে আসেন এবং পিছন দিকে থেকে তাকে জড়িয়ে ধরে জোর পুর্বক পরনের কাপড় খূলে ধর্ষণের চেষ্টা করে সজল। তার চিৎকারে দশ বছরের বড় মেয়ে বাড়ীর ভিতরে পৌছে ঘটনা দেখে মায়ের ইজ্জত বাঁচাতে চিৎকার শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সজল। এর আগেও ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেছিলো সজল।
ঘটনার পর থেকে স্বামীর বাড়ীতে নিরাপত্তাহীনতার আশঙ্কায় তিনি সন্তানদের নিয়ে পিতার বাড়ীতে অবস্থান করেছেন।
হারাগাছ মেট্রো থানার তদন্তকারী এসআই জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্ঠা ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত যুবককে শনিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে আসামী কে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!