- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬ ০৩:১৬ পিএম
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বামনায় রুগীদের মাঝে ফল বিতরণ ও বৃক্ষরোপণ
মাসুদ রেজা ফয়সাল:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনায় নানা আয়োজনে কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
কর্মসূচির শুরুতে বামনা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমূল বিতরণ করা হয়। পরবর্তীতে হাসপাতাল চত্বরে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে ১২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রকৌশলী রায়হান নাজির ধলু এবং সদস্য সচিব মনির হোসেন মোল্লার নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল শিকদার, মেহেদী হাসান সুমন, মানজুরুল হক বাদল, রফিকুল ইসলাম, পলাশ হাওলাদার ও কমল বিশ্বাস।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাসার মোল্লা, কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা...
-
মাসুদ রেজা ফয়সাল:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনায় নানা আয়োজনে কর্মসূচি পালন করেছে...
-
দলগত কাজ ও বাস্তবমুখী ডিজিটাল দক্ষতা অর্জনের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা বুটক্যাম্প’। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বরিশাল বিডিএস...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর ওয়ার্ডে ক্যান্সারে আক্রান্ত পরিবারের কর্তা ঢাকায় চিকিৎসাধীন থাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!