স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভোলার বোরাহনউদ্দিনে    ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



#ভোলার বোরাহনউদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো হাজারো  রোগী



ভোলা প্রতিনিধি।। 



দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভোলার বোরহানউদ্দিন


অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও  সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হবে। 



বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামে হোসেন চৌধুরী বাড়ির দরজার মাদ্রাসায়  ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজারো  রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গেলো ৪৭ বছর ধরে তৃর্নমূল  অসহায় মানুষের সেবা নিশ্চিত করতে  কাজ করে আসছেন এই এলাকার সন্তান  অধ্যাপক ডা.মো.সিরাজুল ইসলাম। তাকে সহযোগিতা করছেন শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ডাক্তারবৃন্দ। এই মেডিক্যাল ক্যাম্পে শমরিতা হাসপাতালের মোট ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ মেডিকেল ক্যাম্পে  হাজারো  রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।



গ্রামের মানুষ  মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এসময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি অধ্যাপক ডা.মো.সিরাজুল ইসলাম বলেন, চিকিৎসকের অভাবে গ্রামের মানুষ ঠিকমতো চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে।তাই এই এলাকার সন্তান  হিসাবে এখানে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি। বিশেষকরে যারা অসহায় মানুষ, অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমি গত ৪৭ বছর ধরে তৃণমূল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজরকরে যাচ্ছি। 



এসময় তিনি আরো বলেন,বিএনপি 


ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে । ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রতিটা নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে বলে জানান।


তিনি আরো বলেন,আমি এই এলাকার মানুষের  জন্য কিছু করতে চাই।এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।


এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক খোকন চৌধুরী, ডা.বাবুল সহ আরো অনেকে এ-সময় উপস্থিত ছিলেন। 




#

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?