- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৫:০৩ পিএম
স্বাস্থ্য-পুষ্টিতে পিছিয়ে পরা বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ্ঠির পাশে এসডিএফ বরিশাল
, বরিশাল
স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পিছিয়ে পড়ছে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠি। তাই তাদের স্বাস্থ্য ও পুষ্টিতে স্বাভাবিক করতে চালু করা হয়েছে মাতৃত্ব ও সিজারিয়ান ভাতা প্রদান, পুষ্টি-বাগান তৈরী ও সবজী বীজ বিতরণ, মাইক্রোনিউট্রিয়েন্ট বিতরণ, হাত ধোয়া কর্মসুচির মত নানা স্বাস্থ্য বিষয়ক জনগুরুত্বপূর্ণ কর্মকান্ড। বরিশাল অঞ্চলের আওতায় ৩ হাজার ৪৩ জনকে মাতৃত্বকালীন ভাতা ২ কোটি ৯২ লাখ ১২ হাজার ৮শ টাকা এবং ২৮৫ জনকে সিজারিয়ান ভাতা ২৮ লাখ ৫০ হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রদান করা হয়েছে। বরিশালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশাল আঞ্চলিক ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল। কর্মশালায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলার সিভিল সার্জন, স্বাস্থ্য, সমাজসেবা, কৃষি সম্প্রসারণ, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং অংশীজন অংশগ্রহণ করেন।
এসডিএফ কর্তৃক রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিয়রশীপ আ্যান্ড লাইভলিহুড ইমপ্রভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০টি জেলার পিছিয়ে পড়া ৬৮ টি উপজেলার ১২৮ টি ক্লাস্টারের আওতাধীন ৩২০০টি গ্রামে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সহায়তা করনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!