- প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১০:২৮ পিএম
স্বাস্থ্য কর্মকর্তার সাধারণ ডায়েরি: কথিত সাংবাদিক
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সরকারি কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তুলে কথিত সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে গলাচিপা থানায় ডা. মেজবাহ উদ্দিনসহ সকল মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা-কর্মচারী স্বশরীরে থানায় উপস্থিত হয়ে উপরেল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে এ সাধারণ ডায়েরিটি করেন। অভিযুক্তরা হলো- কথিত সাংবাদিক মহসিন খান, আরেফিন লিমন ও সাকিবুল হাসান সাকিব, অ্যাম্বুলেন্স ড্রাইভার জুয়েল, ফার্মেসী ব্যবসায়ী জুয়েল গাজী।
সাধারণ ডায়েরিতে ডা. মেজবাহ উদ্দিন উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে উল্লেখিত অভিযুক্তরা আমাকেসহ গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নামে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করাসহ আমাকে ও বিভিন্ন কর্মকর্তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সরকারি কাজে বাধা প্রদানসহ চাঁদা দাবি করে আসছে। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গোপনীয় তথ্য দেওয়ার জন্য আমাকে ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিসহ হুমকি ধামকি প্রদর্শন করে আসছে।
আমিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ অভিযুক্তদেরকে উক্ত তথ্যসহ অভিযুক্তদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা আমাদের প্রতি ক্ষিপ্ত থাকে এবং অভিযুক্তদের পরিচালিত নিউস টেন, গলাচিপা বার্তা, গলাচিপা সংবাদ এবং ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন ধরনের অপপ্রচারসহ মানহানীকর লেখা পোস্ট করে আসছে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!