- প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৫ পিএম
শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা এই পত্রিকার রয়েছে—এমন প্রত্যাশা রইল । যুগান্তরের ২৭তম প্রতিষ্টবার্ষিকী উপলক্ষ্যে রোববার ( ০১ ফেব্রুয়ারি) সকালে ( ১০টায়)ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা শেষে আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, ২০২৪-এর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের অনন্য ভূমিকা পালন করে।বাংলাদেশের অনেক নামি-দামি পত্রিকা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালে পরিণত হয়েছিল। যুগান্তর ছিল এর ব্যতিক্রম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে পত্রিকাটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাক যুগান্তর।
গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও পত্রিকাটির ভূমিকা আরও বলিষ্ঠ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
স্বজন সমাবেশ ও যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিম এ অনুষ্ঠানের আয়োজন করে।
নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অব.) ও যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা আহ্বায়ক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. জোবায়ের হাবিব,
বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি ( তদন্ত)মো. আশরাফ আলী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহ জালাল হোসাইন জিহাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. সাইদুর রহমান কবির, জামায়াতে ইসলামীর নলছিটি উপজেলার সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান। নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি কেএম সবুজের সঞ্চালনায় এসময় স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান, নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন তালুকদার,যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুপন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, নির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধা,
দ্বীপ্ত টিভি জেলা প্রতিনিধি মো. খালিদ হাসান,যায়যায়দিন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিপন, প্রেসক্লাবের সদস্য দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. মশিউর রহমান রাসেল, জাগো নিউজের জেলা প্রতিনিধি মো. আমিন হোসেন,মো. মাহবুবুর রহমান তালুকদার, নাঈম মল্লিক, সোহেল রানা, মশিউর রহমান খান, কৌশিক আহমেদ, শাকিল খলিফাসহ স্বজন সমাবেশের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।##
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!