- প্রকাশিত: ২ আগস্ট ২০২৫ ১১:০৭ পিএম
সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে শিক্ষার্থীদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে -----ইমাদ উদ্দিন তালুকদার
হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের জন্যও সম্মান বয়ে আনে। যদি তাদের মধ্যে আল্লাহভীরুতা থাকে তাহলে সমাজের প্রত্যেকটি সেক্টরে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। জীবনের শুরু থেকেই শিক্ষার্থীরা যদি ইসলামী মূল্যবোধ লালন করে বেড়ে ওঠতে পারে তাহলে তাদের দ্বারা তার পরিবার, সমাজ বা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য শিক্ষার্থীদের মধ্যে আল্লাহর ভয় থাকা বাঞ্ছনীয়।
শনিবার,২ আগস্ট, সকাল ১০ ঘটিকায়, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারের স্থানীয় একটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি নাজমুল ইসলাম শিহাব।
বালাগঞ্জ উপজেলা সভাপতি শেখ জুবায়ের আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, সংগঠনের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফি, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, উপজেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, সংগঠনের সিলেট মহানগরীর সাবেক সহ সভাপতি সায়েম ইবনে খায়ের, বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মারুফ আলম তালুকদার মিজু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সহ সভাপতি রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, অর্থ সম্পাদক হাসান আহমদ, উপজেলা আল ইসলাহ এর সহ প্রচার সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, সদস্য আখতারুল ইসলাম, উপজেলা তালামীযের সাবেক অফিস সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সহ অফিস সম্পাদক আহমেদ হাসান জুমান, প্রশিক্ষণ সম্পাদক আলীনূর, সহ প্রশিক্ষণ সম্পাদক মাহফুজ খাঁন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!