- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ০৬:০৭ পিএম
স্থানান্তরিত গোপালগঞ্জ শাখা এবং নিয়ন্ত্রণাধীন গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উপ-শাখার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ব্যাংকিং কায্যাক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে স্থানান্তরিত গোপালগঞ্জ শাখা এবং নিয়ন্ত্রণাধীন গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (০৩ নভেম্বর) সকালে পৃথক দু’টি উদ্বোধনীয় অনুষ্ঠানে ফিতা কেটে গোপালগঞ্জ শাখা এবং গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উপ-শাখার উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।
এসময় অনুষ্ঠান দু’টিতে বিশেষ অতিথি ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী। এসময় গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক শরীফ আবু আসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গ্রাহক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানান্তরিত শাখাটি গোপালগঞ্জ শহরের মাদ্রাসা রোডের হারুন টাওয়ারে ও নতুন উপশাখাটি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থিত।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ শাখা দুটি গোপালগঞ্জের ব্যবসায়ীদের যেমন আর্থিক নিরাপত্তার সুবিধা দিবে, তেমনি নতুন নতুন উদ্যোক্তা তৈরীতে ভুমিকা রাখবে। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!