- প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৯:০৬ এএম
শর্ট পিচ প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে এম সুমন স্মৃতি প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ঈদুল ফিতরের তৃতিয় দিন সোমবার রাতে উপজেলার পশ্চিম হাপানিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ শর্ট পিচ টূর্নামেন্টের শেষ ম্যাচে ভ্যালিয়ান্ট টাইগার্স একাদশ বনাম ড্রীম টিম ইউনাইটেডের মধ্যে অনুষ্ঠিত হয়। ১৪ ওভারের নির্ধারিত খেলায় ভ্যালিয়ান্ট টাইগার্স একাদশ ৯৫ রান করেন। জবাবে ৮ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় ড্রীম টিম ইউনাইটেডের খেলোয়াররা।
খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী দলকে প্রাইজমানি হিসেবে পাঁচশ’ ডলার, ট্রফি এবং রানার্সআপ দলকে তিনশ’ ডলার, ট্রফি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা। বিশেষ অতিথি ছিলেন ফিনট্যাক্স কনসালট্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম পিন্টু, সুমন স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক এইচএম রোকনুজ্জামান, শিক্ষক এসএম জাকির হোসেন প্রমূখ।
আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন-প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত জাকজমকপূর্ন ভাবে সুমন স্মৃতি প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়। এবছর সিজন-৫’র টূর্নামেন্টে স্থানীয় পাঁচটি দল অংশগ্রহন করেন। প্রত্যেকটি ম্যাচ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। খেলায় বিজয়ী ও রানার্সআপ দল ছাড়াও অপর তিনটি দলের খেলোয়ার, অ্যাম্পায়ার, সেরা খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!