- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ০৪:২৮ পিএম
সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ'র শোক
গৌরনদী প্রতিনিধি :
মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে বেপরোয়া বাসের চাঁপায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর শাখার সদস্য ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের ছেলে।
উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের বাসিন্দা সাংবাদিক সৈয়দ নকিবুল হক বিলাপ করে বলেন, কর্মের সুবাধে দীর্ঘদিন থেকে তার বড় ছেলে নেয়ামুল ঢাকার সাভার এলাকার একটি কোম্পানিতে চাকরি করে আসছিলো। প্রতিদিনের ন্যায় শনিবার (২৫ জুলাই) সকালে নিজের মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে যানজটের কারণে আটকে গেলে বেপরোয়াগতির একটি যান পেছন থেকে মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে সে (নেয়ামুল) গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা নেয়ামুলকে মৃত বলে ঘোষনা করেন। তবে সঠিক কোন এলাকায় দূর্ঘটনা ঘটেছে তিনি তা জানাতে পারেননি।
অপরদিকে সাংবাদিক পুত্রের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। পাশাপাশি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে সৈয়দ নেয়ামুল হকের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ'র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহসভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!