- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:২৬ পিএম
সরকারি বই বিক্রির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে ভাঙ্গারির দোকানে সরকারি বই ক্রয়-বিক্রয়ের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে উকিল নোটিশ জারির পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ ও উকিল নোটিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেজগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন মামুন সিকদারের মালিকানাধীন একটি ভাঙ্গারির দোকানে সরকারি বই ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে স্থানীয় একাধিক সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিওচিত্র ধারণ করে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদার ও তার সহযোগী সুমন সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন-ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদার দীর্ঘদিন ধরে সরকারি বই সহ বিভিন্ন সন্দেহজনক মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার এসব কর্মকাণ্ডে সুমন নামের আরেক যুবক সহযোগিতা করে আসছেন। তাদের এসব কর্মকান্ডে স্থানীয়দের মধ্যে অসন্তোষ থাকলেও ওই ভাঙ্গারী ব্যবসায়ীর ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না।
থানায় অভিযোগকারী ‘চ্যানেল এস’ এর উপজেলা প্রতিনিধি মাসুদ সরদার বলেন, উপজেলা প্রশাসন ভাঙ্গারির দোকানে অভিযান দিলে খবরপেয়ে আমি ও আমার কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে গিয়ে কিছু ছবি ও ভিডিও চিত্র ধারন করে চলে আসি এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করি। পরবর্তীতে সোমবার সকালে জানতে পারি আমাদের কয়েকজন সংবাদকর্মীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে সাামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। যে কারনে ওই ভাঙ্গারী ব্যবসায়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অপর সাংবাদিক মোল্লা ফারুক হাসান বলেন, সরকারি বই ভাঙ্গারিতে ক্রয়-বিক্রয়ের বিষয়টি জনস্বার্থে প্রকাশ করায় আমি সহ একাধিক সংবাদকর্মীর বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে। এ কারণে অভিযুক্ত ব্যবসায়ীকে প্রাথমিকভাবে আইনজীবির মাধ্যমে উকিল নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে জানতে অভিযুক্ত ভাঙ্গারি ব্যবসায়ী মামুন সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে তার সহযোগী মাকসুদ আলী সুমনের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!