শিরোনামঃ

সরকারবিরোধী পোস্টার লাগানোর অভিযোগে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিটন মন্ডলকে আটক করেছে পুলিশ।


আজ শনিবার (১০ অক্টোবর) সকালে কোটালীপাড়া উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়।


কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহামুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


আটককৃত লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে ও গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক।


ওসি মোঃ রিয়াদ মাহামুদ জানান, লিটন মন্ডল জেলা আওয়ামীলীগ গোপালগঞ্জের ব্যানারে ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ‘ফাঁসি চাই’ লেখা-সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার ও একটি চাকুসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।


তিনি আরো জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?