- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ০৫:২৪ পিএম
নারীদের স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা-এস. এম. জিলানী এমপি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের হাতে অর্থনৈতিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ পরিবারগুলোর জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস এম জিলানী বলেন, ২০২২ সালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে তাঁর আলোচনা হয়েছিল। তখন তিনি জানতে চেয়েছিলেন, পুরুষ সদস্য থাকতে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা কেন নেওয়া হচ্ছে। জবাবে তারেক রহমান বলেছিলেন, নারীরা দীর্ঘদিন ধরে সমাজে বিভিন্নভাবে অবহেলিত। তাঁদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া গেলে তাঁরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে।
সাংসদ এস. এম. জিলানী আরো বলেন, বিএনপির ২০২৬ সালের জাতীয় নির্বাচনী ইশতেহারে সারা দেশে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এখন এ উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও যোগ্য উপকারভোগী শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে হবে। যাঁরা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, তাঁরা যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৫২ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। শনিবার প্রথম দিনে ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রম ১১ অক্টোবর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী। এ সময় টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলীসহ রাজনৈতিক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
নেত্রকোনা প্রতিনিধি: সংসারের অভাব-অনটন কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন অনেক নারী। কিন্তু ইচ্ছা ও কাজের দক্ষতা থাকলেও আর্থিক সংকটের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, নারীদের আর্থিকভাবে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!