শিরোনামঃ

সংবিধান সংস্কার না হলে যে কোনো মুহূর্তে জনগণ ফুঁসে উঠবে; কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী


রিয়াজুল হক সাগর, রংপুর।  



বিএনপি ভোটের আগে বলেছিলো, তোমরা ভোট দাও, আমরা ভোটের পর সংস্কার বাস্তবায়ন করব। ইলেকশনের পরে বিএনপির গ‌দি মোটা হয়ে গেছে। এখন আর জনগণকে গোনার টাইম নাই তাদের। সেই জনগণ আর বাংলাদেশে নেই, দেশের জনগণ শেখ হাসিনাকে গদিতে আগুন লাগায় দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোঃ নাসীরুদ্দীন পাটওয়ারী।


মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলা শহরের শাপলা চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।


মোঃ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, য‌দি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে যদি বিএন‌পির পকেট ভরা হয়, আগামীর বাংলাদেশে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করবে, শ্রমিকরা কলকারখানা বন্ধ করবে। সংস্কার ছাড়া আবু সাঈদের রক্তের প্রতিশোধ ছাড়া বাংলাদেশের কোনো ভ‌বিষৎ নেই।


‌তিনি আরও বলেন, বিএনপির গদি মোটা হয়ে গেছে। এখন জনগণকে তাদের গোনার সময় নেই। সংবিধান সংস্কার না হলে যে-কোনো মুহূর্তে জনগণ এই সংবিধানের বিরুদ্ধে ফুঁসে উঠবে।


মোঃ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ভোটের আগে বলেছিলো, তোমরা ভোট দাও, আমরা ভোটের পর সংস্কার বাস্তবায়ন করব। ইলেকশনের পরে বিএনপির গ‌দি মোটা হয়ে গেছে। এখন আর জনগণকে গোনার টাইম নাই তাদের। সেই জনগণ আর বাংলাদেশে নেই, দেশের জনগণ শেখ হাসিনাকে গদিতে আগুন লাগায় দিয়েছিল।


তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সরকার পরিচালনা করা হচ্ছে। ফলে দেশের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।


প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি বিজেপি সরকারের মডেল অনুসরণ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দলের নেতাদের দলে বেড়ানোর চেষ্টা করছেন।


তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদ কমিটিসহ নানা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেছে। জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে ‘কু-সংস্কার’ বাস্তবায়নের জন্য একটি সমঝোতা কমিটি গঠন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


এ সময় উপ‌স্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডঃ মোঃ আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ সারজিস আলমসহ কুড়িগ্রাম জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?