শিরোনামঃ

শিশুদের সুরক্ষায় তরুণদের নতুন উদ্যোগ ‘Kiddy Card’



Data Art Dynamic–এর একদল তরুণ শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করতে তৈরি করেছে একটি নতুন উদ্ভাবনী ধারণা, যার নাম ‘Kiddy Card’।

এই উদ্যোগটি এসেছে শিশুদের হারিয়ে যাওয়া বা বিপদের সময় দ্রুত পরিচয় শনাক্ত করার চিন্তা থেকে।


‘Kiddy Card’-এর মাধ্যমে শিশুর নাম, শিশুর ছবি, বাবা-মায়ের , নাম ছবি সহ সকল তথ্য এবং জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ করা যায়। এতে কোনো শিশু হারিয়ে গেলে বা দুর্ঘটনায় পড়লে দ্রুত পরিবারকে খুঁজে পাওয়া সহজ হবে।


উদ্যোক্তারা জানান, এটি কোনো ব্যবসায়িক প্রকল্প হিসেবে নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে তৈরি একটি উদ্যোগ। তারা বিশ্বাস করেন, প্রযুক্তি ও মানবিক চিন্তার সমন্বয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।


তরুণদের এই উদ্যোগ সমাজে শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?