- প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ০৬:৩৬ পিএম
শিশুদের সুরক্ষায় কোনো গুজবে কান নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী
আল ইমরান রাজু,
পঞ্চগড়ে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। শিশুদের জীবন সুরক্ষার এই কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
আজ (২০ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন উড়িয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি আদম সুফি, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবুসহ অনেকে। অভিভাবকগন এ সময় তাদের সন্তানদের সঙ্গে নিয়ে এসেছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, পঞ্চগড় জেলায় মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হবে যাদের বয়স ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী। আগামী ১০ মে পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন চলবে এই কার্যক্রম।
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে এ জেলায় ১ হাজার ১০৯টি কেন্দ্রে ১৪৩ জন টিকাদান কর্মী কাজ করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি ২৬৪টি অতিরিক্ত টিম এবং ১৩৮ জন প্রথম সারির পরিদর্শক দায়িত্ব পালন করবেন।
টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরো বলেন, শিশুদের জীবন রক্ষার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। টিকাদান কার্যক্রমে গ্যাপ তৈরি হওয়ায় দেশের ৫৬টি জেলায় ইতিমধ্যে হাম-রুবেলা ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে ৫ বছরের নিচের শিশু ৮১ শতাংশ এবং ৯ মাস বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার ৩৪ শতাংশ।
ফরহাদ হোসেন আজাদ বলেন, অশেষ শুকরিয়া যে, পঞ্চগড় জেলায় এখন পর্যন্ত হাম-রুবেলার কোনো রোগী শনাক্ত হয়নি। এ পরিস্থিতি ধরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। আপনারা কোনো ধরনের গুজবে কান না দিয়ে শিশুদের টিকা নিশ্চিত করুন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!