- প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৩৫ পিএম
শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতা এবং কেক কেটে শহীদ প্রেসিডেন্ট ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সকালে বরিশালের সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে ও জাসাসের সহযোগিতায় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল আমিন মোল্লা, কলেজ ছাত্রদলের আহবায়ক তানভির হাসান তানিম সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করেন। শেষে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!