- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ০৬:০১ পিএম
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলায় সহকারী শিক্ষকদের তিন দফা দাবির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষক নেতারা জানান, সারাদেশের ন্যায় বামনায়ও সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড প্রদান, শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরে উচ্চতর স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, পরীক্ষা বর্জন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।
এদিকে, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার নির্ধারিত তারিখ অনুযায়ী বামনা উপজেলার ৬২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের দায়িত্বে বৃহস্পতিবার নির্ধারিত সময়েই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি কমিটির সভাপতি মোঃ সগির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক, নির্বাহী সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ১২ নং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ পারভিন সুলতানা। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ হাসানুজ্জামান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!