- প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৪ পিএম
শার্শায় ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার কাশিপুর শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৫৯ সালে তৎকালীন ইপিআর-এ ভর্তি হন। এরপর ১৯৭০ সালে রাইফেল ব্যাটালিয়নে বদলি হয়ে আসেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হলে ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হন। শত্রু আক্রমণে গুরুতর আহত হলেও তিনি পিছু হটেননি। সহযোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে গিয়ে তিনি শহীদ হন। হানাদার বাহিনী তার দেহ ক্ষত-বিক্ষত করে এবং দুটি চোখ উপড়ে ফেলে।
অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম ও সহযোদ্ধাদের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সেক্রেটারি খালিদ ইবনে খলিল। আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা পশ্চিম শাখার অফিস সম্পাদক আজম উবাইদুল্লাহ,অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত,স্কুল কলেজ সম্পাদক ইনামুল ইসলামসহ জেলা ও থানার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!