- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ ০৬:৩১ পিএম
সারাদেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন
যবিপ্রবি প্রতিনিধি:
সারাদেশে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রেক্ষিতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে ও সচেতনতা বৃদ্ধিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পরে অনুষ্ঠিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত থেকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। মৌন মিছিল শেষে যবিপ্রবি উপাচার্য দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে নতুন প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’।...
-
ভোলা।।ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পতিত আওয়ামী...
-
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (বিইউআরএস) ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!