- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ ১০:৩৭ পিএম
জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে মদনপুরে বিএনপির কঠোর প্রতিবাদ, রাজপথে বিক্ষোভ
ভোলা।।
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পতিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সরকারি সম্পদে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মদনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় তাদের কণ্ঠে শোনা যায়, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা—হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ চায়। তাই কোনো অপশক্তি যেন আবারও দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
দৌলতখান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব পণ্ডিতের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া।
এ সময় মদনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে নতুন প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’।...
-
ভোলা।।ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পতিত আওয়ামী...
-
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (বিইউআরএস) ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!