- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ ০৭:৫৪ পিএম
বরিশালে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ
বরিশালে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে মাসিক পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বরিশাল শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় বরিশাল-৫৫ ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা সুব্রত সঞ্জীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষক অপূর্ব রিক এবং ক্রিয়েটিভ স্কুলের শিক্ষক নাজমিন আক্তার ও লুনা আক্তার।
এ সময় ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, পাঠকবন্ধু ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বই পড়া ও সংস্কৃতিচর্চা মানুষকে সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আড্ডা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ লাইব্রেরি বরিশাল ইউনিটের বিভিন্ন সাংস্কৃতিক সংঘের প্রতিযোগিতায় বিজয়ী মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।
ভ্রাম্যমাণ লাইব্রেরি বরিশাল ইউনিটের ইনচার্জ মো. রাজ্জাকুল ইসলাম (রাজ্জাক)-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এই বিভাগের আরো খবর
-
দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে নতুন প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’।...
-
ভোলা।।ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পতিত আওয়ামী...
-
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (বিইউআরএস) ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!