- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ ১১:৪৬ এএম
সাপের কামড়ে বিএনপি নেতার মৃ*ত্যু গলাচিপা
সঞ্জিব দাস, ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
সাপের কামড়ে মারা গেছেন গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জাকির হোসেন স্ত্রীর পরিভানুর সঙ্গে মাটির ঘরের খাটে বসে পা দুলিয়ে দুলিয়ে মুড়ি খাওয়ার সময় একটি ছোট সাপ তাঁকে কামড় দিয়ে পালিয়ে যায়। এর পর তাকে দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। সেখানে তাঁর উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাকিরের মৃ*ত্যু হয়।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো মেজবাহ উদ্দিন বলেন, জাকির হোসেনকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার পরিবারের লোকজন নিয়ে আসে তখনই তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাস কষ্ট দেখা দেয়। একারণে ওই সময় জাকির হোসেনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া জরুরী ছিলো। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জাকির হোসেন মৃধার আকস্মিক মৃ*ত্যু*তে পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!