- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ০৯:২৯ পিএম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর, রংপুর।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলার সাংবাদিক সমাজ। শনিবার (৯ আগস্ট) সকাল এগারোটায় রংপুর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর রিপোর্টার্স ক্লাব,রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন,রংপুর রিপোর্টার্স ইউনিটি,রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, পীরগাছা প্রেসক্লাব, কাউনিয়া প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত অন্তত দু’শতাধিক গণমাধ্যম কর্মী। রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম, প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, দৈনিক প্রতিদিনের কাগজ এর রংপুর ব্যুরো বেলায়েত হোসেন বাবু,রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আতিক হাসানসহ আরও অনেকে। এ সময় সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন পাশ করতে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে রংপুরের অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে রংপুরে আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা হলে রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!