- প্রকাশিত: ১ মে ২০২৬ ০৯:৪২ পিএম
সাংবাদিক হুমায়ুন কবির এর শ্বশুরকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন।
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার দৈনিক আজকের বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবিরের শশুর বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন সেলিম কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান, শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ৩০ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। পহেলা মে বাদ জুম্মা মরহুমের নিজগ্রাম উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর ফয়েজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ গার্ড অব ওঅনার প্রদান করা হয়। একই স্থানে জানাযা সম্পূর্ণ করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ৭০ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা এই পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্ত জীবনের স্থায়ী ঠিকানায় চলে যান। তিনি দুই ছেলে দুই কন্যা স্ত্রী নাত নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর একঝাপ বীর মুক্তিযোদ্ধা। এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারি কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। বক্তারা বক্তব্য দিয়ে কান্নায় ভেঙে পড়ে বলেন জাকির সেলিম ছিলেন একজন সৎ আদর্শবান সময়ের সাহসী মানুষ। জাকির সেলিমের মৃত্যুর ক্ষতি পূরণ হবার মত নয়। তার মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!