- সাঈদ পান্থ, বরিশাল
- প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ০৩:৩৯ পিএম
সামাজিক সংহতি জোরদারে বরিশালে জেলা পর্যায়ের পরামর্শ সভা
বরিশালে সামাজিক সংহতি জোরদার, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে একটি জেলা পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আভাস-এর উদ্যোগে এবং রূপান্তর-এর কারিগরি সহায়তা ও ইউএনডিপি-এর অর্থায়নে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের শুভেচ্ছা বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন রূপান্তর পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলোক কান্তি সর্মা, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহাবুদ্দিন সর্দার, সমাজসেবার সহকারী পরিচালক সাজ্জাত পারভেজ, সেইন্ট বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খানসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল সোসাইটি, গণমাধ্যম প্রতিনিধি, যুব সংগঠন এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভাপতি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গুজব ও বিভ্রান্তি দ্রুত সামাজিক উত্তেজনায় রূপ নিতে পারে, যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি সামাজিক সংহতি জোরদারে সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা উল্লেখ করেন যে, ইউএনডিপির সহায়তায় গঠিত ন্যাশনাল সোশ্যাল কোহেশন নেটওয়ার্ক বর্তমানে দেশের ২৭টিরও বেশি জেলায় ৪১টি সদস্য সংগঠন নিয়ে কাজ করছে। এই নেটওয়ার্ক স্থানীয় পর্যায়ে আগাম সতর্কীকরণ, সংলাপ আয়োজন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে বিদ্যমান সামাজিক উত্তেজনার কারণ, সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবিলার কৌশল নিয়ে মতবিনিময় করেন।
বিশেষ করে যুবসমাজের ভূমিকা, দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহার এবং তথ্য যাচাইয়ের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। সভায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে জেলা পর্যায়ে সামাজিক সংহতি শক্তিশালী করা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়িত হবে এবং একটি সহনশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
এছাড়াও বরিশাল জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তা সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধি যুব সংগঠনের প্রতিনিধি মানতা কমিউনিটি প্রতিবন্ধী প্রতিনিধি হরিজন গোষ্ঠী সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব করেন
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে 'আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ' অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!