- প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬ ১১:২৫ এএম
সাচড়া ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ড কমিটিতে সভাপতি মোশারফ হোসেন- সম্পাদক আজগর হোসেন রুবেল
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২নং সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির মূল দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ৭ই আগস্ট সাচরা জোনাব আলী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোশারফ হোসেন ফরাজী,সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আজগার হোসেন রুবেল।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাচরা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কুদ্দুস,কমিটির সদস্য আব্দুল কালাম আজাদ,আকবার দোজাহান তালুকদার,মোঃ সিরাজ কাজী,মাহবুব আলম খান,মাসুদ রানা গনি — সদস্য,বশির উল্লাহ মোসলমান।
ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান অভি — সভাপতি,সম্পাদক,হাবিবুর রহমান সহ ইউনিয়ন শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,তাঁতি দল,মৎস্য দল,কৃষকদল,ওলামাদল,জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
জানা গেছে,নবনির্বাচিত সভাপতি মোঃ মোশারফ হোসেন ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদী শাসনামলে আমি একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছেন। নানা ধরনের নির্যাতন ও প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি কখনো দল ছেড়ে যাননি এবং দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,দল আজ আমাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে,তার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জানা গেছে,নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন রুবেল,সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এবার তাকে বিএনপির মূল দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা...
-
রিয়াজুল হক সাগর, র্ংপুর।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান, প্রখ্যাত সাংবাদিকবৈদেশিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক (ডিজি)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!