- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৪:৪৩ পিএম
রোমে স্বাধীন বাংলা হিউম্যান ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Amnesty International-এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশে কারাবন্দী সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ,লেখক ও বুদ্ধিজীবীদের মুক্তির দাবিতে রোমে স্বাধীন বাংলা হিউম্যান ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Amnesty International-এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান সৈয়দ সুমন এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক রিয়াজ হোসেন এর পরিচালনায় টেলিকনফারন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম ,বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ ,কারামুক্ত সাংবাদিক শেখ জামাল।এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন ,সাধারন সম্পাদক আলমগির হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশে ইউনুস শাসনামলে সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের ওপর দমন-পীড়ন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। বক্তারা অবিলম্বে সকল নিরপরাধ বন্দীদের মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!