- প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৮ পিএম
রোমে বরিশাল জেলা সমিতি ইতালীর নতুন কমিটি গঠন
ফাহিমা রিয়াজ ,ইতালিঃ
ইতালির রাজধানী রোমে প্রবাসী বরিশাল জেলা বাসীদের সংগঠন বরিশাল জেলা সমিতি ইতালির নতুন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের মনতানিওয়ালা খান রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন অসংখ্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, প্রবাসে বরিশালবাসীর ঐক্য ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স্বপন হাওলাদারকে সভাপতি এবং ইলিয়াস মল্লিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি স্বপন হাওলাদার তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী বরিশালবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইভাবে সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক বলেন- "বরিশাল জেলা সমিতি প্রবাসীদের মিলনমেলা ও সামাজিক উন্নয়নের প্ল্যাটফর্ম। আমরা সবাইকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে চাই।"
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব প্রবাসী বরিশালবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
বরিশাল জেলা সমিতির আহবায়ক মজিবুর রহমান সিকদার এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য এড: আনিসুজ্জামান ও খান রিপনের যৌথ পরিচালনায় এ সময় বরিশাল জেলার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বাতেন হাওলাদার,হেলাল উদ্দিন, নাসিম আহমেদ,মেহেদী হাসান,সুমন আহমেদ,আজম,সারোয়ার,মনির হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!